লিওনেল মেসি-newsedge24
  • December 5, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 2

আর মাত্র ৬ মাস পরই মাঠে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি নিজেই। তবে ৩৯ বছর বয়সে পা দেওয়া এই কিংবদন্তি এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে, তিনি যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো আসরে মাঠে নামবেন কি না।

ইএসপিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেসি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অসাধারণ। আমি সেখানে থাকতে চাই। কিন্তু যদি আমি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি—তবেই খেলব। না হলে থাকব না।”

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে মেসি বেশ আশাবাদী। তিনি বলেন, “আর্জেন্টিনা আবারও পুরো শক্তি দিয়ে লড়াই করবে। আমাদের দলটা এখন খুবই গোছানো। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, স্কোয়াডটা বিজয়ীদের নিয়ে গঠিত। সবার মধ্যেই জয়ের মানসিকতা আছে। কিন্তু বিশ্বকাপ খুবই কঠিন। ছোট একটা ভুলেও ছিটকে যেতে হয়। যেকোনো দলই আপনাকে হারিয়ে দিতে পারে।”

আরও পড়ুন: কনফারেন্স শিরোপা জিতে প্রথমবার এমএলএস কাপ ফাইনালে মায়ামি

এবার ইতিহাস গড়তে চায়, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটানো আর্জেন্টিনা। ১৯৬২ সালের পর কোনো দলই টানা দুটি বিশ্বকাপ জিততে পারেনি। মেসি যদি মাঠে নামেন, তাহলে সেই স্বপ্ন আরও এক ধাপ কাছে চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *