সাকিব আল হাসান-যুক্তরাষ্ট্র-মাইনর-newsedge24
  • December 22, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

প্রথম দুই ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই নিষ্প্রভ থাকার পর তৃতীয় ম্যাচেই নিজের চেনা রূপে ফিরে এলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভাইপার্স ৭ উইকেটে ১২৪ রানে আটকে যায়। জবাবে এমআই এমিরেটস ৬ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয়। সাকিব ম্যাচে অপরাজিত ১৭ রান করে দলের জয় নিশ্চিত করতে সহায়তা করেন।

ম্যাচের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ওভারের শেষ বলে পাকিস্তানি তারকা ব্যাটারকে স্টাম্প আউট করে আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেটের দেখা পান সাকিব। পরের ওভারেই তিনি দ্বিতীয় উইকেট তুলে নেন। নবম ওভারে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন ফিরতি ক্যাচ তুলে দিলে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন সাকিব নিজেই।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ট্রফি ধরে রাখল অস্ট্রেলিয়া

পুরো স্পেলে সাকিবের বোলিং ছিল অত্যন্ত কিপটে। ২৪ বলের মধ্যে ১২টি ডট বল, কোনো চার বা ছক্কা নেই। তিনি যথাক্রমে ৭ম, ৯ম, ১১তম ও ১৫তম ওভারে বল করেন এবং প্রতিটি ওভারেই মাত্র ৩-৪ রান করে দেন। এমআই এমিরেটসের জয়ে বড় অবদান রাখেন সাকিব। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ১২ বলে ১৬ রান ও বল হাতে দুই ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করার পর এই ম্যাচে তিনি নিজের সেরাটা দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *