সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা-newsedge24
  • April 4, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং গত বছর অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে মুখোমুখি হয় দুই দল। তিনবারই ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। তবে এবার আর তেমনটি হয়নি।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ফাইনালের প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে নির্ধারিত ৯০ মিনিটে কেউই জালের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে।

বাংলাদেশের হয়ে প্রথম তিন শটে জালে বল পাঠান মুর্শেদ আলী, চন্দন রায় ও আব্দুল রিয়াদ ফাহিম। চতুর্থ শট নিতে আসা স্যামুয়েল রাকসামের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এতে স্কোর ৩-৩ সমতায় ফেরে। শেষ শট নিতে আসা ওমং দোদুম বল মারেন বাইরে। অন্যদিকে বাংলাদেশের শেষ শট নিতে আসা রোনান সুলিভান নিখুঁত পানেককা শটে জাল কাঁপিয়ে দলকে শিরোপা উল্লাসে ভাসান।

এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। এটি বাংলাদেশ ফুটবলের জন্য একটি বড় অর্জন এবং তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *