বাংলাদেশ ক্রিকেট দল-newsedge24
  • April 20, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নিয়ন্ত্রিত বোলিংয়ে পর ব্যাটিংয়ে দারুণ দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের স্বাচ্ছন্দ্য জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে টাইগাররা।

ম্যাচে প্রথমে বল হাতে নিউজিল্যান্ডকে চাপে ফেলে ১৯৮ রানে আটকে দেয় বাংলাদেশের বোলাররা। পরে ব্যাটিংয়ে ওপরের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তা ও মাঝের ওভারে দ্রুত রান তোলার মাধ্যমে জয়ের লক্ষ্য সহজেই পূরণ করে টাইগাররা।

বোলিংয়ে নাহিদ রানার ঝড়ের পর ব্যাটিংয়ে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। জবাবে ১৯৯ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে এবং ৮৭ বল বাকি থাকতে পূরণ করে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ৭৬ রান (৫৮ বল, ১০ চার ও ৪ ছক্কা)। নাজমুল হোসেন শান্ত ৫০ রান (৭১ বল, ৫ চার ও ২ ছক্কা, রিটায়ার্ড হার্ট) এবং তাওহীদ হৃদয় ৩০* রান (৩১ বল)।

শুরুতে ২১ রানে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে তানজিদ ও শান্ত ১১০ বলে ১২০ রানের বড় জুটি গড়েন। শেষ দিকে তাওহীদ হৃদয়ের অপরাজিত ইনিংস জয় সহজ করে দেয়।

 নাহিদ রানা ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন। তিনি হেনরি নিকোলস, উইল ইয়ং, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফ্ট ও জেডেন লিনক্সকে আউট করেন।

এই জয়ের ফলে সিরিজ এখন সমানে সমান। আগামী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *