তাওহীদ হৃদয়-newsedge24
  • April 27, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ডিন ক্লেভার ও কাটিন ক্লার্ক দুজনই ৫১ রান করেন। এছাড়া অধিনায়ক নিক কেলি ৩৯ এবং জশ ক্লার্কসন ২৭ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে রিশাদ হোসেন ২টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও পরে ঝড় তোলেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী। হৃদয়ের ২৭ বলে ৫১ রানের ইনিংস এবং শামীমের ১৩ বলে অপরাজিত ৩১ রানে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ইমন ১৪ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর আগে ওপেনার সাইফ হাসান (১৭), তানজিদ হাসান (২০) ও অধিনায়ক লিটন দাস (২১) দ্রুত বিদায় নেন।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *