বিসিবি-নির্বাচন-newsedge24
  • April 30, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এডহক কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ জন আইনজীবী এ রিট দায়ের করেন।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তিন মাস মেয়াদী ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করে। সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে এই কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

এনএসসি জানিয়েছিল, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত বোর্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

রিটকারীরা এডহক কমিটি গঠনের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে অবৈধ ঘোষণার আরজি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *