ক্রিস্টিয়ানো রোনালদো-newsedge24
  • April 30, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ক্রিস্টিয়ানো রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৭০তম গোলে আল নাসর সৌদি প্রো লিগে আল আহলিকে ২–০ গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে আল নাসর লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে এসেছে।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও, ৭৬তম মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত কর্নার থেকে উঠে দুর্দান্ত হেডে গোল করেন রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তে, ৯০তম মিনিটে কিংসলে কোমান আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ের পর আল নাসরের পয়েন্ট হয়েছে ৭৯। তারা ২৬টি জয়, ১টি ড্র এবং ৩টি পরাজয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও সুসংহত করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের পয়েন্ট ৭১।

রোনালদোর এটি চলতি মৌসুমে লিগে ২৫তম গোল। ৪১ বছর বয়সেও তিনি যে ধারাবাহিকতা দেখাচ্ছেন, তা বিস্ময়কর। শেষ ৯ ম্যাচে তিনি ৯টি গোল করেছেন এবং লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন।

ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ৩ মে আল নাসর লিগের ৩১তম রাউন্ডে আল কাদিসিয়ার বিপক্ষে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *