বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ সাবেক ১২ জন পরিচালক।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটকারীরা হলেন— আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিটে আইসিসির অনুমোদন ছাড়া নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত করার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এতে তামিম ইকবাল সভাপতি এবং মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান সদস্য রয়েছেন।



















































































































































































































































































































































































































































1 comment on “তামিমদের কমিটি স্থগিত চেয়ে বুলবুল-ফারুকসহ সাবেক ১২ জন পরিচালকের রিট”