আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহন নিয়ে তুমুল বিতর্কের পর অবস্থান পরিবর্তন করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, প্রত্যেক দর্শক সর্বোচ্চ ৫৬০ মিলিলিটার (২০ আউন্স) ধারণক্ষমতার একটি সিল করা নরম প্লাস্টিকের ডিসপোজেবল পানির বোতল স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে শক্ত কাঠামোর পুনর্ব্যবহারযোগ্য (রিইউজেবল) বোতল, কাপ, জার বা ক্যান এখনও নিষিদ্ধ থাকবে।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে সব ধরনের বোতল বহন নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে ফিফা। তীব্র গরমের মধ্যে এমন সিদ্ধান্ত দর্শকদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।
ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হাইমো শিরগি বলেন, “দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়ামের ভেতরেও স্বাভাবিক মূল্যে পর্যাপ্ত পানি কেনার সুযোগ থাকবে।”
আরও পড়ুন: বিশ্বকাপে নিউইয়র্কবাসীর জন্য বিশেষ টিকিটের উদ্যোগ মামদানির
উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে দর্শকদের পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি ছিল না।



















































































































































































































































































































































































































































2 comments on “সমালোচনার মুখে বিশ্বকাপে নিয়ম পরিবর্তন ফিফার”