তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন-newsedge24
  • June 15, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে সুইডেন দুর্দান্ত শুরু করেছে, তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে সুইডিশরা। ইয়াসিন আয়ারির জোড়া গোল এবং আলেকজান্ডার ইসাকের অসাধারণ নৈপুণ্যে এ জয় তুলে নেয় তারা।

রোববার স্থানীয় সময় স্তাদিও মন্তেরেইতে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারির দুর্দান্ত শটে এগিয়ে যায় সুইডেন। ৩০তম মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। ৪৩তম মিনিটে ওমার রেকিকের হেডে একটি গোল শোধ করে তিউনিসিয়া।

বিরতির পর ৫৯তম মিনিটে ভিক্টর গিওকেরেসের গোলে ৩-১ ব্যবধানে সুইডেন এগিয়ে যায়। ৮৪তম মিনিটে ম্যাটিয়াস স্ভানবার্গ এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়াসিন আয়ারির দ্বিতীয় গোলে স্কোরলাইন হয় ৫-১।

1 comment on “বিশ্বকাপে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *