জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর সাংবাদিকদের সামনে ধরা পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বাংলাদেশের এক প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দিতেই তিনি তৎক্ষণাৎ ফিরে তাকান।
বাংলাদেশের নাম শুনেই মার্টিনেজের মুখে ফুটে ওঠে উষ্ণ হাসি। কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেন, “ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।”
বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে আরও আবেগঘন হয়ে ওঠেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, “আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।”
২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের লাখো সমর্থকের অকুণ্ঠ আর্জেন্টিনা সমর্থন এখনও আর্জেন্টাইনদের মনে গভীরভাবে গেঁথে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পতাকা মিছিল ও উচ্ছ্বাস দেখে বিস্মিত হয়েছিলেন অনেকে। সেই আবেগী সংযোগ এখনও অটুট।
এমিলিয়ানো মার্টিনেজ বলেন, “আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। তাদের সমর্থন খুব পছন্দ করি।”
আরও পড়ুন: বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে রেকর্ড গড়লেন মেসি
বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিলের কথাও উল্লেখ করেন তিনি। “তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার সবচেয়ে ভালো লাগে,” যোগ করেন মার্টিনেজ।
কথার শেষে হাসিমুখে বিদায় নেওয়ার আগে আরেকবার বলেন, “বাংলাদেশের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।”




















































































































































































































































































































































































































































1 comment on ““আমি বাংলাদেশকে পছন্দ করি”: এমিলিয়ানো মার্টিনেজ”