লিওনেল মেসি-01037-NewsEdge24
  • June 28, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

লিওনেল মেসির পায়ের জাদুতে আবারও ইতিহাস গড়ল বিশ্বকাপ। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে গোল করে ৬৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। রোববার ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নেমে মাত্র ২০ মিনিটের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন মেসি। ফ্রি কিক থেকে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে পরাস্ত করে দলের তৃতীয় গোলটি করেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় এই রেকর্ড গড়তে পারেননি। এবারের আসরে এটি তার ষষ্ঠ গোল এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯-এ।

মেসির এই রেকর্ড গড়ার যাত্রা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপ থেকে। নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। বর্তমান আসরে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং জর্ডানের বিপক্ষে ফ্রি কিক গোল করে টানা সাত ম্যাচে গোলের অনন্য রেকর্ড নিজের নামে লেখেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফোঁতেন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনিয়োর (১৯৭০) দখলে। মেসি আগের ম্যাচেই তাদের পাশে জায়গা করে নিয়েছিলেন এবং জর্ডানের বিপক্ষে গোল করে এককভাবে শীর্ষে উঠে গেলেন।

বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের করে নেওয়া মেসি এখন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানে সবচেয়ে বড় ভরসা।

1 comment on “বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে রেকর্ড গড়লেন মেসি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *