ভুটানের বিপক্ষে ফুটবল ফিরছে ন্যাশনাল স্টেডিয়ামে-newsedge4
  • June 6, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

আগামী ১০ মে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে গত বুধবার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে হামজা-জামালরা। ফলে প্রায় এক সপ্তাহ ধরে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন ফুটবলাররা, এবং ঈদুল আজহাও তাদের ক্যাম্পেই কাটাতে হবে। এই সময়ে খেলোয়াড়দের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল বাবু শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “বাফুফে সভাপতি তাবিত আউয়াল সাহেব বলেছেন, ঈদে সবার জন্য পাঞ্জাবির ব্যবস্থা করতে। সেই সঙ্গে সবাইকে নিয়ে একটি পারিবারিক পরিবেশ তৈরি করার জন্যও বলেছেন।”

ঈদের দিনও খেলোয়াড়দের জন্য অনুশীলনের শিডিউল রয়েছে। আমিরুল বাবু জানান, “ঈদের দিনও আমাদের ট্রেনিং শিডিউল দেওয়া আছে।” বাফুফে খেলোয়াড়দের মনোবল বাড়ানোর পাশাপাশি ঈদের আনন্দকে ক্যাম্পের মধ্যেও ছড়িয়ে দিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *