Brazil football team-newsedge24
  • June 13, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর জন্য আর এক বছরও বাকি নেই। তিন স্বাগতিক দেশসহ ৪৮টি দলের মধ্যে এখন পর্যন্ত ১৩টি দল টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। সর্বশেষ ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের টিকিট নিশ্চিত করেছে। ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল হিসেবে ব্রাজিল এখন ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে।

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানায়, দলটি বিশ্বকাপের জন্য বছরব্যাপী পরিকল্পনা সাজাচ্ছে। বাছাইপর্ব শেষে আগামী অক্টোবর থেকে প্রীতি ম্যাচের পর্ব শুরু হবে, যা দলের শক্তি-সামর্থ্য যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই পর্বে এশিয়ান দল জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচের পরিকল্পনা করছে।

এই প্রীতি ম্যাচগুলো বিশ্বকাপের দল ও কৌশল চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জন্যও এটি দলে জায়গা পাওয়ার শেষ সুযোগ। বিশ্বকাপের তিন মাস আগে ব্রাজিল ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলে নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এক বা দুটি গা গরম করার ম্যাচ উত্তর আমেরিকায় ইউরোপের দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে।

আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিলের লক্ষ্য স্পষ্ট—সেরা প্রস্তুতির মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *