মোহাম্মদ নাজিমুদ্দিন-newsedge24
  • July 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক কোচ হিসেবে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমুদ্দিন। তিনি চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করবেন এবং বিভাগের ১১টি জেলার মধ্যে ৬টি জেলার ক্রিকেট উন্নয়নের দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ নাজিমুদ্দিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি সর্বশেষ ২০১২ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। ওপেনিং ব্যাটার হিসেবে পরিচিত নাজিমুদ্দিন তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সমর্থকদের মাঝে জনপ্রিয় ছিলেন।

আরও পড়ুন: বিপিএলে নতুন দল হিসেবে অংশ নিতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’

বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন কর্মসূচির আওতায় নাজিমুদ্দিন চট্টগ্রাম বিভাগে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন। তিনি কন্ডিশনিং ক্যাম্পসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে ৬টি জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে তিনি তত্ত্বাবধান করবেন।

তথ্যসুত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *