আইসিসির সর্বশেষ হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১০ আগস্ট পর্যন্ত প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, মেহেদী হাসান মিরাজদের রেটিং পয়েন্ট এখন ৭৭, যা ওয়েস্ট ইন্ডিজের (৭৮ পয়েন্ট) তুলনায় এক পয়েন্ট কম। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে উঠে এসেছে।
দীর্ঘ দেড় দশক ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক অঙ্কের মধ্যে অবস্থান ধরে রেখেছিল বাংলাদেশ। তবে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো দশম স্থানে নেমে যায় দলটি। শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচ জিতে সাময়িকভাবে নবম স্থানে ফিরলেও, সর্বশেষ হালনাগাদে আবার পিছিয়ে গেছে টাইগাররা।
একই সঙ্গে পাকিস্তানও এক ধাপ পিছিয়ে চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমেছে, যাদের রেটিং পয়েন্ট ১০২। তাদের জায়গায় শ্রীলংকা ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে ভারত (১২৪ পয়েন্ট), দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১০৯ পয়েন্ট)।
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে
০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য আইসিসি র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১৪ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা (বর্তমানে ৬ নম্বরে) ও জিম্বাবুয়ে (১১ নম্বরে) সরাসরি খেলবে। বাকি ১২টি দলের মধ্যে আটটি দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এবং চারটি দল বাছাইপর্ব পেরিয়ে নির্বাচিত হবে।


















































































































































































































































































































































































































































