সাকিব আল হাসান-যুক্তরাষ্ট্র-মাইনর-newsedge24
  • August 16, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) নাম লিখিয়েছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড খেলোয়াড় হিসেবে খেলবেন। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) আটলান্টা ফায়ার তাদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে।

আটলান্টা ফায়ার তাদের ফেসবুক পোস্টে লিখেছে, “আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে-বলে একজন গেম-চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যোগ হবে। আটলান্টায় তাঁর জাদু দেখতে তৈরি থাকুন।”

মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, যা ২০২১ সালে শুরু হয়। এটি মূলত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উন্নয়নমূলক লিগ হিসেবে কাজ করে, যেখানে আন্তর্জাতিক ও স্থানীয় ক্রিকেটাররা অংশ নেন। টুর্নামেন্টটি ২০ ওভার ফরম্যাটে অনুষ্ঠিত হয়, এবং ২৬টি দল দুটি কনফারেন্সে (আটলান্টিক ও প্যাসিফিক) বিভক্ত হয়ে প্রতিযোগিতা করে।

আরও পড়ুন: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব আল হাসান

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। তবে তিনি সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাটে ১৬ বলে ১১ রান করেন এবং বোলিংয়ে এক ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। সিপিএল শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে আটলান্টা ফায়ারে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *