বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল-newsedge24
  • August 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এর সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৫ জন খেলোয়াড়। দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার আজিজুল হাকিম, যিনি সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে যুব দলকে শিরোপা জিতিয়েছেন। সেই দলের বেশিরভাগ খেলোয়াড় এবার সিরিজের জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তারা।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটি আগামীকাল (৩১ আগস্ট ২০২৫) লন্ডনের উদ্দেশে রওনা হবে। ১ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছে তারা পরদিন লাফবোরোতে অনুশীলন করবে। ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৫ সেপ্টেম্বর লাফবোরোতে। দ্বিতীয় ম্যাচ ৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে, তৃতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে, এবং শেষ দুটি ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর বেকেনহামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই খেলোয়াড়:
আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *