ভারত-পাকিস্তান-newsedge4
  • September 21, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে আজ আবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু মাঠের উত্তেজনার আগেই রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ে নতুন বিতর্ক জমে উঠেছে। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে আইসিসি আবারও সুপার ফোরের হাই-ভোল্টেজ ম্যাচের দায়িত্ব দিয়েছে, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া আপত্তির জন্ম দিয়েছে।

শনিবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে, ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচে বিতর্কিত পাইক্রফটই আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি হবেন। এই সিদ্ধান্তে পিসিবি প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করে দিয়েছে, যাতে দলের খেলোয়াড়রা হ্যান্ডশেক বা রেফারি ইস্যুতে সম্ভাব্য প্রশ্নের মুখে না পড়েন।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিরুৎসাহিত করার অভিযোগে পিসিবি পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে। তারা দাবি করেছে, এটি ক্রিকেটের চেতনা ও নিয়মের পরিপন্থী কাজ। ম্যাচ শেষে পিসিবি জানায় যে পাইক্রফট ক্ষমা চেয়েছেন, যদিও ভারতীয় সংবাদমাধ্যম বলছে তিনি কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীকালে পিসিবি একাধিকবার তার অপসারণের দাবি জানায় এবং পাকিস্তান-যুক্তরাষ্ট্র আরব আমিরাত ম্যাচ পর্যন্ত বিলম্বিত হয় এই ইস্যুতে। তবু আইসিসি তদন্ত করে পাইক্রফটকে নির্দোষ ঘোষণা করে এবং তাকে বহাল রাখে।

আরও পড়ুন: লিটন-মোস্তাফিজুর রহমানের রেকর্ডের দিনে দারুন জয় বাংলাদেশের

এই বিতর্কের মধ্যে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে, অন্যদিকে প্রতিশোধ নিতে নামবে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *