আফগানিস্তান রোমাঞ্চকর জয় বাংলাদেশ-newsedge4
  • October 3, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়লেও নুরুল হাসান সোহানের ১৩ বলে অপরাজিত ২৩ রানের বিস্ফোরক ইনিংস টাইগারদের ৮ বল হাতে রেখে জয় এনে দেয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০) দ্রুত ফিরে যান। রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ এবং শেষ দিকে মোহাম্মদ নবী (৩৮) ও শরাফতউল্লাহ আশরাফের (১৭*) ঝড়ো ইনিংসে লড়াকু স্কোর গড়ে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২ উইকেট নেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, নাসুম ও তাসকিন একটি করে উইকেট পান।

১৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান (৫১) ও পারভেজ হোসেনের (৫৪) ৭১ বলে ১০৯ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু রাশিদ খানের গুগলিতে ম্যাচ বদলে যায়। দুই ওভারে ৪ উইকেট নিয়ে রাশিদ টাইগারদের চাপে ফেলেন। ১১৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় হারের আশঙ্কা তৈরি হয়। তবে সোহানের দুই ছক্কাসহ ২৩ ও রিশাদের ১৪* রানে বাংলাদেশ রোমাঞ্চকর এক জয় নিশ্চিত করে।

স্কোর:

  • আফগানিস্তান: ১৫১/৯ (২০ ওভার); গুরবাজ ৪০, নবী ৩৮; রিশাদ ২/৩৩, তানজিম ২/৩৪।
  • বাংলাদেশ: ১৫৩/৬ (১৮.৪ ওভার); তানজিদ ৫১, পারভেজ ৫৪, সোহান ২৩*; রাশিদ ৪/১৮।
  • ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
  • ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *