আসিফ_আকবর-asif_akbar-newsedge24
  • November 13, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিতর্কিত মন্তব্য নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বুধবার সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা প্রতিবাদী মৌন মিছিল আয়োজন করেন। তারা আসিফের বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান।

জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এবং বর্তমানে আবাহনী ক্লাবের কোচ মারুফুল হক ছিলেন এই মৌন মিছিলের অন্যতম উদ্যোক্তা। মিছিলটি জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে ফিরে শেষ হয়।

আরও পড়ুন: বিসিবির তদন্ত কমিটি গঠন, মুখোমুখি হতে প্রস্তুত মঞ্জু

মারুফুল হক বলেন, “আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।” তিনি যোগ করেন, “আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।”

আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলি বলেন, “গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি বলেছেন ‘ফুটবলারদের ব্যবহার খারাপ’।”

আসিফ আকবরের ফুটবলারদের প্রতি অপমানজনক মন্তব্য ফুটবল সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিসিবি বা আসিফের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *