পারভেজ হোসেন ইমন-newsedge24
  • December 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতার সুখস্মৃতি এখনো টাটকা, তার মধ্যেই টাইগারদের জন্য এল আরেকটি বড় সুখবর। আজ প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ উন্নতি করেছে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক পারভেজ হোসেন ইমন যিনি এক লাফে ২১ ধাপ উঠে গিয়ে পৌঁছেছেন ক্যারিয়ার-সেরা ৩৮ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচে ১ রানে আউট হলেও শেষ দুই ম্যাচে তিনি ছিলেন অপ্রতিরোধ্য — ২৮ বলে ৪৩ ও ২৬ বলে অপরাজিত ৩৩। তিন ম্যাচে গড় ৩৮.৫০, মোট ৭ রান ৭৭। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক (৮৯ রান) তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে।

মোস্তাফিজ ২ ধাপ উন্নতি করে আবারও ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ-১০-এ। বর্তমান অবস্থান: ৮ নম্বর।

আরও পড়ুন: বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে

দলগত র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থানে এখনও ৯ নম্বরে, তবে পয়েন্ট বেড়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স বাংলাদেশ শিবিরে বাড়তি আত্ব আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *