কোকা-কোলা এবং ফিফার যৌথ উদ্যোগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের অরিজিনাল ট্রফি নিয়ে আসছে। ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি। ফুটবলপ্রেমীরা এই ঐতিহাসিক ট্রফিকে কাছ থেকে সরাসরি দেখার সুযোগ পাবেন। এই বিশ্বকাপ ট্রফি ট্যুর বিশ্বের ৩০টি দেশে ৭৫টি স্থানে প্রায় ১৫০ দিনের সফর করবে।
বাংলাদেশে ট্রফি দেখার সুযোগ পেতে ভক্তরা অংশ নিতে পারবেন ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের নিয়ম- ১ লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলের নিচে থাকা ইউনিক কোড স্ক্যান করুন। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোড সাবমিট করুন এবং কুইজে অংশ নিন। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা সরাসরি ট্রফি দেখার টিকিট জিতবেন। এই প্রোমো চলবে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুন: প্রথমবার ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলে
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো এটি তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সর্বোচ্চ সংখ্যক দল এবং অনুষ্ঠিত হবে সর্বাধিক ম্যাচ।


















































































































































































































































































































































































































































