বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে, মাঠে বা ভেন্যুতে কোনো কাউন্টার থাকবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে। টিকিট কেনা যাবে ওয়েবসাইটে: www.tbsaticket.com।
টিকিটের মূল্য নিম্নরূপ:
- শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি – ২০০ টাকা
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড – ২৫০ টাকা
- ক্লাব হাউস আপার জোন – ৫০০ টাকা
- ক্লাব হাউস জিরো ওয়েস্ট জোন – ৬০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট, লোয়ার ইস্ট) – ২,০০০ টাকা
আরও পড়ুন: বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে
এবার সর্বনিম্ন মূল্যের টিকিট বিক্রি হবে ২০০ টাকায় দর্শকরা সিলেট স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচই দেখতে পারবেন। বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ২৬ ডিসেম্বর।



















































































































































































































































































































































































































































