দুই কিংবদন্তি মেসি-রোনালদো-newsedge24
  • December 29, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

সৌদি প্রো লিগে আল আখদুদের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন। চলতি বছরে ৪০টি গোল পূর্ণ করে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন।

প্রায় এক মাস বিরতির পর লিগে ফিরেই আল নাসরকে ৩-০ গোলের জয় এনে দেন রোনালদো। তার জোড়া গোলে এই জয় নিশ্চিত হয়। এর মাধ্যমে চলতি বছরে তার গোলসংখ্যা ৪০-এ পৌঁছায়—যার মধ্যে ক্লাব পর্যায়ে ৩২টি গোল।

ক্রিশ্চিয়ানো রোনালদো পেশাদার ফুটবলে এক পঞ্জিকা বর্ষে (ক্যালেন্ডার ইয়ার) অন্তত ৪০টি গোল করার কীর্তি এখন পর্যন্ত ১৪ বার গড়েছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই কীর্তি গড়েছেন ১৩ বার। ২০২৩ সাল পর্যন্ত দুজনেই সমান ১২ বার এই মাইলফলক স্পর্শ করেছিলেন। এবার রোনালদো মেসিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

রোনালদোর এই অসাধারণ ধারাবাহিকতা তার ক্যারিয়ারের অন্যতম বড় শক্তি। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও গোল মেশিন হিসেবে তার ছন্দ অটুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *