থাইল্যান্ডের ব্যাংকে চলমান এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক সাফল্য। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তিন আরচ্যার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বাংলাদেশি দলের স্কোর ছিল ২৩১ পয়েন্ট, বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা করেন ২২৫ পয়েন্ট। ৬ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
এই সাফল্য বাংলাদেশের আরচ্যারিতে এক নতুন মাইলফলক। গত বছর একই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন আরচ্যার আব্দুর রহমান আলিফ। এবার কম্পাউন্ড বিভাগেও দলগত স্বর্ণ জয় করে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পৃথকভাবে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।



















































































































































































































































































































































































































































