বাংলাদেশ নারী ক্রিকেট দল নাটকীয় সমীকরণে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত-newsedge24
  • May 10, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইংল্যান্ড ও ওয়েলসে আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং স্পিনার নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করা হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টাইগ্রেসরা বেশ লম্বা সূচি হাতে রেখেছে। আগামী ২৫ মে এডিনবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এরপর লফবরোতে প্রস্তুতি ম্যাচ শেষে মূল আসরে নামবে জ্যোতির নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *