নাহিদ রানা-newsedge24
  • May 12, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন টাইগাররা সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে পাকিস্তানকে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে সফরকারীরা ১৬৩ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে শুরু করেন। মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। আব্দুল্লাহ ফজল ৬৬ রানে সর্বোচ্চ স্কোর করেন। নাহিদ রানা ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন।

বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত ৮৭ রান করেন এবং মমিনুল করেন ৫৬ রান। মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল। প্লেয়ার অফ দা ম্যাচ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *