আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোনো শিথিলতা দেখাচ্ছেন না। বরং তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছেন বলে জানিয়েছেন তার সতীর্থ রদ্রিগো দি পল।
দি পল বলেন, “দুই-তিন মাস ধরে আমরা ক্লাব অনুশীলনের বাইরেও অতিরিক্ত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। আমরা দুজনেই নিজেদের সেরা শারীরিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ অনুশীলন করছি এবং একজন ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে কাজ করছি। মেসি এখন সত্যিই অসাধারণ ফর্মে আছেন।”
চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মেসি ১২ ম্যাচে ১১টি গোল করেছেন এবং ৪টি গোলে সহায়তা করেছেন। সর্বশেষ ম্যাচে তিনি দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: কোচ নিয়োগের বিষয়ে সহযোগিতার আশ্বাস আমিনুল হকের
দি পল আরও জানান, মেসি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও নিজেকে প্রস্তুত রাখছেন। আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে দলটি এখন থেকেই কঠোর প্রস্তুতি নিচ্ছে।
এর আগে দুটি প্রীতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। মেসির লক্ষ্য একটাই—পূর্ণ শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে আবারও বিশ্বমঞ্চে আর্জেন্টিনাকে সাফল্য এনে দেওয়া।




















































































































































































































































































































































































































































1 comment on “বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলনে মেসি”