কঙ্গো ফুটবল দল-newsedge24
  • May 23, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

নিজ দেশে ইবোলার প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে আসা কঙ্গো জাতীয় ফুটবল দলের সদস্যদের ২১ দিনের কঠোর আইসোলেশনে থাকতে হবে। হোয়াইট হাউসের বিশ্বকাপ বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে বেলজিয়ামে অনুশীলনরত কঙ্গো দলকে ১১ জুন হিউস্টনে যাওয়ার আগে এই সময়সীমা অক্ষুণ্ণ রাখতে হবে। নিয়ম ভঙ্গ করলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বাতিল হয়ে যেতে পারে।

কঙ্গো ‘কে’ গ্রুপে রয়েছে। তাদের বিশ্বকাপের ম্যাচসূচি:

  • ১৭ জুন: পর্তুগালের বিপক্ষে (হিউস্টন)
  • ২৩ জুন: কলম্বিয়ার বিপক্ষে (গুয়াদালাহারা, মেক্সিকো)
  • ২৭ জুন: উজবেকিস্তানের বিপক্ষে (আটলান্টা)

জুলিয়ানি বলেন, “আমরা কোনো স্বাস্থ্যঝুঁকি নিতে চাই না। কঙ্গো সরকারকেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার

চলতি মাসের শুরুতে কঙ্গোতে ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলা ছড়িয়ে পড়ে। এতে ৬০০ জনের বেশি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এ কারণে দলটি কিনশাসার অনুশীলন ক্যাম্প বাতিল করে বেলজিয়ামে চলে যায়। সেখানে তারা ৩ জুন ডেনমার্ক এবং ৯ জুন চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *