নেইমার-newsedge24
  • June 8, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। নতুন হেয়ারস্টাইল প্রকাশ করে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছেন তিনি।

লামিন ইয়ামাল ও রদ্রিগোর হেয়ারস্টাইলিস্ট ওয়াগনার তেনোরিওর হাতে নতুন করে কোঁকড়া চুলে ফিরেছেন নেইমার। চুলের ওপরের অংশে উজ্জ্বল ধাতব স্বর্ণালী রং করা হয়েছে। এই লুক ২০১৮ বিশ্বকাপের সময় তার চেহারার সঙ্গে অনেকটা মিলে যায়।

ওয়াগনার তেনোরিও ইনস্টাগ্রামে লিখেছেন, “আবারও বিশ্বকাপের জন্য সব প্রস্তুত। ব্রাজিল তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে… এবার হেক্সা আসুক।”

নেইমার বর্তমানে চোট থেকে পুনর্বাসনে আছেন। তিনি আশা করছেন ১১ জুনের পর মাঠে ফিরতে পারবেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি দলের অনুশীলনে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন:  সমালোচনার মুখে বিশ্বকাপে নিয়ম পরিবর্তন ফিফার

নেইমার ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ। ফিফার এক পোস্টে তিনি ‘দ্য লাস্ট ড্যান্স’ মন্তব্যও করেছেন।

ব্রাজিল গ্রুপ পর্বে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচ ১৩ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *