ইরান জাতীয় ফুটবল দল-newsedge24
  • June 15, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের আগমুহূর্তে বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলসে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। তবে রাজনৈতিক উত্তেজনার ছায়া পুরোপুরি এড়াতে পারেনি দলটি।

ইরানের কোচ আমির গালেনোই লস অ্যাঞ্জেলসে পৌঁছে স্পষ্টভাবে জানান, তিনি রাজনীতি নিয়ে নয়, শুধু ফুটবল নিয়েই কথা বলতে চান। ফিফা কর্মকর্তারা সাংবাদিকদের খেলা-সংক্রান্ত প্রশ্ন করার নির্দেশ দিলেও রাজনৈতিক প্রশ্ন এড়ানো যায়নি।

ভিসা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে ইরান দল মেক্সিকোতে ক্যাম্প করে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে আসছে। কোচ গালেনোই বলেন, “এই ধরনের আচরণ ফুটবলের মানসিকতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।”

দলের তারকা স্ট্রাইকার মেহদি তারেমিও উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিশ্বকাপ সাধারণত শান্তি, আনন্দ ও উৎসবের। কিন্তু এবার সেই অনুভূতি অনেকটাই কমে গেছে।” তিনি সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনারও উল্লেখ করেন।

আরও পড়ুন: ইরানের ফুটবল দলের স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ার অভিযোগ

ইরান বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপে উঠেছে। তবে যুদ্ধের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। সোমবারের ম্যাচ শেষে দলটি আবার মেক্সিকোতে ফিরে যাবে।

লস অ্যাঞ্জেলসে কিছু রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন রয়েছে। তবু কোচ ও অধিনায়ক উভয়েই জোর দিয়ে বলেছেন, তারা সব ইরানির প্রতিনিধিত্ব করতে এসেছেন এবং ফুটবলকে ঐক্যের মাধ্যম হিসেবে তুলে ধরতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *