ইয়াসিন আয়ারি-newsedge24
  • June 15, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

সুইডেনের হয়ে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্বপ্নের পারফরম্যান্স উপহার দিয়েছেন ২২ বছর বয়সী ইয়াসিন আয়ারি। তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-১ গোলের বড় জয় এনে দিয়েছেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে প্রথম গোল করেন ইয়াসিন আয়ারি। গোলের পর উচ্ছ্বাস না করে দুই হাত তুলে সম্মান জানান এবং সিজদায় লুটিয়ে পড়েন। তার বাবা তিউনিসিয়ান ও মা মরক্কান বংশোদ্ভূত হওয়ায় এই শ্রদ্ধা বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

৩০তম মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে ওমার রেকিকের হেডে একটি গোল শোধ করে তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধে ভিক্টর গিওকেরেস ও ম্যাটিয়াস স্ভানবার্গ গোল করেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আয়ারি দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৫-১ করেন।

আয়ারির বাবা আজ্জুজ আয়ারি বলেন, “আমি চেয়েছিলাম সে সুইডেনের হয়ে খেলুক। যে দেশ তাকে বড় করেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই উচিত।” তিউনিসিয়া থেকেও প্রস্তাব এসেছিল, কিন্তু তারা গুরুত্ব দেননি।

আরও পড়ুন: বিশ্বকাপে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

ছোটবেলা থেকে সুইডেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা ইয়াসিন আয়ারি বলেন, সুইডেনের হয়ে খেলাটাই তার কাছে স্বাভাবিক মনে হয়েছে। গ্রুপ ড্রয়ের পর তিউনিসিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা তাকে অবাক করেছিল।

1 comment on “অভিষেকেই বাবার জন্মভূমির বিপক্ষে জোড়া গোল ইয়াসিন আয়ারির”

  1. Pingback: | NewsEdge24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *