চলমান ফিফা বিশ্বকাপে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের গুরুতর চোটের ঘটনায় কাতারের ফুটবলার আসিম মাদিবোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত সপ্তাহে কানাডা বনাম কাতার ম্যাচে বিপজ্জনক ট্যাকল করে কোনের পা ভেঙে দেন মাদিবো। ফিফার শৃঙ্খলা কমিটি বুধবার এই শাস্তির ঘোষণা করে। সংস্থাটি ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে উল্লেখ করেছে।
ম্যাচের ৫১তম মিনিটে পিছন থেকে ট্যাকল করেন মাদিবো। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন কোনে। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে পরীক্ষায় তার টিবিয়া ও ফিবুলা হাড় ভেঙে যাওয়া নিশ্চিত হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়।
ঘটনার পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাদিবো। ম্যাচ শেষে তিনি কোনের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় কোনে লিখেছেন, “যারা আমার খোঁজ নিয়েছেন এবং প্রার্থনা করছেন, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে। ফলে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিশর
কাতার দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এটি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কঠোর শাস্তি নয়। ২০১৪ সালে লুইস সুয়ারেজকে ৯ ম্যাচ এবং ১৯৯৪ সালে মাউরো তাসোত্তিকে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।



















































































































































































































































































































































































































































2 comments on “কানাডার কোনের পা ভেঙে কাতারের মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ”