মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনা জিতল-newsedge4
  • June 6, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা এখন ফলাফলের চাপমুক্ত। দলটি এখন তরুণ খেলোয়াড়দের পরীক্ষা ও বেঞ্চের শক্তি যাচাইয়ে মনোযোগী। চিলির বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজের মতো তারকাদের বেঞ্চে রেখে থিয়াগো আলমাদা ও নিকো পাজদের নিয়ে একাদশ সাজান। এমনকি ম্যাচের শেষ দিকে ১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামান, যিনি ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ অভিষিক্ত ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন।

কোচের পরীক্ষা-নিরীক্ষায় সফল হয়েছে আর্জেন্টিনার তরুণরা। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। একমাত্র গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ। এই জয়ে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র, ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেননি মেসি। তবে এই ম্যাচে বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে ৩৩ মিনিট খেলেছেন তিনি। এ সময় ২টি শট নেওয়ার পাশাপাশি কিছু দারুণ কারিকুরি দেখিয়েছেন, যদিও গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *