এএফসি উইমেন’স এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে ‘গ্রুপ সি’-তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে পরাজিত করেছে বাহরাইনকে। ফিফা রাংকিইয়য়ে বাংলাদেশ (১২৮তম) বাহরাইনের (৯২তম) চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে থাকলেও মাঠে তাদের আধিপত্য ছিল অপ্রতিরোধ্য।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়, এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে।
১০ মিনিটে ফরোয়ার্ড শামসুন্নাহার দলের হয়ে প্রথম গোল করেন। ১৫মিনিটে স্বপ্না রানীর ক্রস থেকে ঋতুপর্ণা চক্রবর্তী বাঁকানো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৪০ মিনিটে মারিয়ার ক্রস থেকে বাহরাইনের বক্সে জটলার মধ্যে ডিফেন্ডার কোহাতি কিসকু তৃতীয় গোল করেন। প্রথমার্ধের ইনজুরি টাইম (৪৫+১ ও ৪৫+৪) তহুরা খাতুন জোড়া গোল করেন। প্রথমটি মনিকার পাস থেকে এবং দ্বিতীয়টি শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তাদের আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন। ৭৫ মিনিটে মুনকি আকতার সপ্তম গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এছাড়া, বাহরাইনের রাওয়ান আলালি একটি আত্মঘাতী গোল করেন।এই জয় বাংলাদেশের জন্য বিশাল প্রেরণার উৎস, কারণ তারা র্যাংকিংয়ে উচ্চতর দল বাহরাইনকে উড়িয়ে দিয়েছে। গ্রুপ সি-তে বাংলাদেশ বর্তমানে মিয়ানমারের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে, যারা তাদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। গ্রুপের শীর্ষ দল হিসেবে বাছাইপর্ব পার হলে বাংলাদেশ ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২ জুলাই ২০২৫) স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে। এই ম্যাচটি গ্রুপে শীর্ষে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। মিয়ানমারের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য মূল পর্বে উঠার সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।


















































































































































































































































































































































































































































