শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে ৭৭ রানের ব্যবধানে হেরে সিরিজে ১-০ পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন, এবং তাসকিন আহমেদের জায়গায় একাদশে ঢুকেছেন হাসান মাহমুদ। অন্যদিকে, শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন এসেছে। মিলান রত্নায়েকে এবং ইশান মালিঙ্গার জায়গায় দলে ফিরেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা।
আরও পড়ুন: জয়সোয়ালের রিভিউ নিয়ে আম্পায়ার সৈকতের সাথে স্টোকসের তর্ক
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ
শ্রীলঙ্কা একাদশ:
চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, দুশমন্ত চামিরা, আসিতা ফার্নান্দো
প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ১৬৭ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কার সেঞ্চুরি (১০১) এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার ৪ উইকেট (৪/১০) তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪ উইকেট (৪/৪৭) এবং তানজিম হাসান ৩ উইকেট (৩/৪৬) নেন।



















































































































































































































































































































































































































































