আইপিএল-newsedge24
  • July 18, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর জন্য আইপিএল ‘সোনার ডিম দেওয়া হাঁস’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বোর্ডের আয়ের ৫৯.১০ শতাংশ আইপিএল থেকে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অর্থবর্ষে বিসিসিআইয়ের মোট আয় ৯৭৪২ কোটি টাকা, যার মধ্যে ৫৭৬১ কোটি টাকা আইপিএলের থেকে পাওয়া গেছে।

এছাড়াও বিসিসিআই ডব্লিউপিএল, আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ থেকে আয় করে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের ম্যাচগুলো থেকে ৩৬১ কোটি এবং আইসিসি থেকে ১০৪২ কোটি টাকা আয় হয়, যা মোট আয়ের ১০.৭০ শতাংশ। বিসিসিআইয়ের স্থায়ী আমানত ৩০ হাজার কোটি টাকা, যার সুদ থেকে বছরে প্রায় ১০০০ কোটি টাকা আয় হয়।

আরও পড়ুন: জয়ের পেছনে দলগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন লিটন দাস

ব্যবসায়িক কৌশলবিদ লয়েড ম্যাথিয়াস বলেন, “২০০৭ সালে আইপিএল নামক রাজহাঁস আবিষ্কার করে বিসিসিআই। এটি ঘরোয়া ক্রিকেটারদের আয়ের সুযোগ তৈরি করেছে। সম্প্রচার স্বত্ব থেকে আয় বাড়ছে, এবং রঞ্জি ট্রফি স্তরের খেলোয়াডদেরও উপকৃত করছে। আইপিএলের ব্যাপ্তির সঙ্গে বিসিসিআইয়ের আয়ও বেড়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *