সাকিব আল হাসান-অলরাউন্ড-newsedge24
  • July 20, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

কেইম্যান দ্বীপপুঞ্জে চলমান ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার জিমি পাওয়েল ওভালে গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসের বিপক্ষে মায়ামি ব্লেজের হয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন, তার এই অলরাউন্ড নৈপুণ্যে মায়ামিকে ১৩ রানের জয় এনে দেয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মায়ামি ব্লেজ ১০ ওভারে ৫ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। সাকিবের ২৯ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ৪২ রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। রান তাড়ায় গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনস ৮ উইকেটে ৯৭ রানে থামে।

আরও পড়ুন: গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে হারিয়ে গায়ানার শিরোপা জয়

১২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবার (২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ওপেনিং করা সাকিব এই টুর্নামেন্টে টানা দুই ম্যাচে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমেছেন। প্রথম ওভারে মাত্র ১ রান নিলেও, জ্যাক জারভিসের ওভার থেকে ১৬ রান (২ চার, ১ ছক্কা) এবং সৌরিন ঠাকুরের ওভারে টানা দুই বলে চার ও ছক্কা মেরে দ্রুত রান তুলেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *