উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়-newsedge24
  • August 4, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে তৃতীয় ও শেষ ম্যাচে ১৩ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেট হারিয়ে ১৭৬ রানে ইনিংস শেষ করে।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১৪ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে শেষ বলে দুই উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে পাকিস্তানের বোলারদের দাপটে জয় পায়নি স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজের স্পিন আক্রমণ এবং শাহিন শাহ আফ্রিদির পেস বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চাপে রাখে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও গুদাকেশ মোতি প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রমাণ দিল। অন্যদিকে, টানা ছয় ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও সিরিজ ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *