আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) রবিবার (২৪ আগস্ট) এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।এশিয়া কাপ শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।
দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। এবার সেখানেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে তারা। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজের সূচি
- টি-টোয়েন্টি সিরিজ (শারজাহ ক্রিকেট স্টেডিয়াম):
- ১ম টি-টোয়েন্টি: ২ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় রাত ৯:০০
- ২য় টি-টোয়েন্টি: ৩ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় রাত ৯:০০
- ৩য় টি-টোয়েন্টি: ৫ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় রাত ৯:০০
- ওয়ানডে সিরিজ (জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি):
- ১ম ওয়ানডে: ৮ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় বিকেল ৪:০০
- ২য় ওয়ানডে: ১১ অক্টোবর ২০২৫,বাংলাদেশ সময় বিকেল ৪:০০
- ৩য় ওয়ানডে: ১৪ অক্টোবর ২০২৫,বাংলাদেশ সময় বিকেল ৪:০০
আরও পড়ুন: এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা, দলে ফিরলেন সোহান
এই দ্বিপাক্ষিক সিরিজের আগে বাংলাদেশ এবং আফগানিস্তান এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে। ১৬ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা এবং হংকং। উভয় দলই ইতোমধ্যে এশিয়া কাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে।



















































































































































































































































































































































































































































