ব্যাটিংয়ে-ব্যর্থ-সাকিব-newsedge24
  • September 6, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ব্রিজটাউনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাটকীয় জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বার্বাডোজ রয়্যালসের ১৮৭/৪ রানের জবাবে ফ্যালকনস শেষ ওভারে ১২ রানের প্রয়োজনে ৪ উইকেটে জয় তুলে নেয়। শেষ বলে ২ রান নিয়ে শামার স্প্রিঙ্গার ফ্যালকনসকে নাটকীয় জয় এনে দেন।

শেষ ওভারে রয়্যালসের শেরফানে রাদারফোর্ড প্রথম ৫ বলে ১০ রান দিলেও ইমাদ ওয়াসিমকে আউট করেন। তবে স্প্রিঙ্গার শেষ বলে ম্যাচ সুপার ওভারে যেতে দেননি। ফ্যালকনসের ওপেনার আন্দ্রেয়াস গৌস ৫৩ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আমির জাঙ্গু ১৪ বলে ২৩ ও কেভিন উইকহ্যাম ২৬ রান করেন।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এ ম্যাচে আলো ছড়াতে পারেননি। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ব্যাটে ৫ নম্বরে নেমে ১২ বলে ১৫ রান (১ চার, ১ ছক্কা) করে আউট হন। তবে আগের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ফিফটি করেছিলেন সাকিব।

বার্বাডোজের হয়ে ব্রান্ডন কিং ৬৫ বলে অপরাজিত ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেরফানে রাদারফোর্ড ২৯ ও কুইন্টন ডি কক ২৭ রান করেন। তবে ফিল্ডিংয়ে বার্বাডোজ ছিল হতাশাজনক; ক্রিস গ্রিন ৪টি ও ড্যানিয়েল স্যামস ২টি ক্যাচ ফেলেন। ফ্যালকনসের পেসার সালমান ইরশাদ ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। বার্বাডোজের স্যামস ২৯ রানে ৩ উইকেট নেন।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাকিব

৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফ্যালকনস প্লে-অফের পথে এগিয়ে, টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বার্বাডোজ তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর:
বার্বাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৮৭/৪ (কিং ৯৮*, রাদারফোর্ড ২৯, ডি কক ২৭, গ্রিন ১৬*; সালমান ২/১৩, ম্যাকয় ১/৪৬)।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৮৮/৬ (গৌস ৮৫*, উইকহ্যাম ২৬, জাঙ্গু ২৩, ইমাদ ১৭, সাকিব ১৫; স্যামস ৩/২৯, ইথান ১/২৯, সাইমন্ডস ১/৩৭)।
ফল: ফ্যালকনস ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সালমান ইরশাদ (ফ্যালকনস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *