আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ-newsedge24
  • September 7, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন। এই দলে তার সতীর্থ হিসেবে থাকবেন আরেক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাইডালে অবস্থিত পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছেন, “স্টারপাওয়ার আনলকড। মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।” আয়োজকদের তথ্য অনুযায়ী, এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে।

চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাহমুদউল্লাহ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২৪৪৪ রান করেছেন এই অলরাউন্ডার। স্পিন বোলিংয়ে তার ঝুলিতে রয়েছে ৪১টি উইকেট।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাকিব

মাহমুদউল্লাহ এর আগেও বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে অংশ নিয়েছেন। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এবং পাকিস্তান সুপার লীগে (পিএসএল) একাধিকবার খেলেছেন। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে আটলান্টা ফায়ারের হয়ে সাকিব আল হাসানের সঙ্গে মাঠ মাতাতে প্রস্তুত তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *