সাবেক সচিব মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার-newsedge24

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মানবজমিনকে জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গতরাত ১টার দিকে ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: পুলিশ বাহিনীকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৫ সালে অবসরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *