এশিয়া কাপ-২০২৫-newsedge24
  • September 9, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

এশিয়া কাপ ২০২৫ এর ১৭তম আসর আজ মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই এবং আবুধাবিতে শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে আটটি দল টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেষ্ঠত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী ম্যাচে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং।

এশিয়া কাপ ২০২৫-এ অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে:

  • গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
  • গ্রুপ বি: আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর পর্বে উঠবে, যেখান থেকে শীর্ষ দুটি দল ২৮ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাই এবং ৮টি আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

পুরস্কার অর্থ

এশিয়া কাপ ২০২৫-এর পুরস্কার অর্থ ঘোষণা করা হয়েছে:

  • বিজয়ী দল: ৩০০,০০০ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা)
  • রানার্স-আপ: ১৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: প্রায় ১৭ লাখ টাকা

এই পুরস্কার অর্থ গত টি-টোয়েন্টি আসরের তুলনায় প্রায় দিগুণ হয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে

২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। সে আসরে ভারত পুরস্কার হিসেবে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *