প্রথম বাংলাদেশি হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন। ডারবানস সুপার জায়ান্টস তাকে ৫ লাখ র্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে অন্তর্ভুক্ত করেছে। পরশু বুধবার জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ থেকে ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকায় ১৪ জনের জায়গা নিশ্চিত হয়।
নিলামে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামিম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। এদের মধ্যে তাইজুল ও মোস্তাফিজুর রহমান নিলামে তোলা হয়েছিল। কিন্তু মোস্তাফিজুর অবিক্রীত থাকলেও তাইজুল ডারবানসের দলে স্থান পেয়েছেন।



















































































































































































































































































































































































































































