বাংলাদেশ ফুটবল দল নেপাল থেকে দেশে ফিরেছে-newsedge4
  • September 11, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলনে হোটেলবন্দি হয়ে পড়া বাংলাদেশ ফুটবল দল আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছান। প্রায় তিন দিন আটকে থাকার পর বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আনা হয় জামাল ভূঁইয়াদের।

একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহে নেপালে যাওয়া গণমাধ্যমকর্মীরাও। আজ সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশ দল। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে বিমান ধরেন ফুটবলাররা।

আরও পড়ুন: ত্রিভুবন বিমানবন্দর পুনরায় চালু , বিশেষ ফ্লাইটে ফিরছে ফুটবল দল

দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে গত মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়। ওইদিনই দেশে ফেরার কথা ছিল দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন কাঠমান্ডুর হোটেলে বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *