রিয়াল-মাদ্রিদের ডিফেন্ডার-রাউল-আসেন্সিও-newsedge24
  • September 19, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেন্সিওসহ চারজনের বিরুদ্ধে স্পেনের গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে ২০২৩ সালের জুন মাসে দুই কিশোরীর অসম্মতিতে ভিডিও ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রান কানারিয়ার ৩ নম্বর আদালত আসেন্সিও ও অন্যান্য জড়িত খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে।

অভিযোগ অনুসারে, আপত্তিকর ভিডিওটি এক বন্ধুকে দেখানোর মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধে ২২ বছর বয়সী আসেন্সিওর বিরুদ্ধে প্রসিকিউটররা আড়াই বছরের কারাদণ্ড দাবি করেছেন। ভুক্তভোগী দুই নারীর একজন আসেন্সিওর বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, অপরজন অভিযোগ বজায় রেখেছেন। জড়িত বাকি তিন খেলোয়াড় বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত নন।

আসেন্সিও গত মে মাসে বলেন, তিনি কোনো নারীর গোপনীয়তা বা যৌন স্বাধীনতা লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র ভিডিওটি একজনকে দেখানোর জন্য অভিযুক্ত হয়েছেন। তবে বিচারিক নথি অনুসারে, এই কাজটি গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন: এসি মিলানের হয়ে প্রথম গোল লুকা মদ্রিচের

রাউল আসেন্সিও রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৫৬টি ম্যাচ খেলেছেন, তবে ২০২৫-২৬ মৌসুমে মাত্র দুটি ম্যাচে অংশ নিয়েছেন। এই মামলা তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *