লিটন-মোস্তাফিজুর-রহমান-newsedge4
  • September 21, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 2

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারালো বাংলাদেশ। এই দিন মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ থেকে বিরত রাখেন । শ্রীলংকা আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলতে সক্ষম হয়। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের সর্বকালের সেরা বোলিং ফিগার গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল আল-আমিন হোসেনের (২৫ রানে ৩ উইকেট)। মোস্তাফিজ এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও উঠেছেন। ১১ ম্যাচে তার উইকেট এখন ১১টি, যা আল-আমিনের সমান। তাসকিন আহমেদ ১০ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

এছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচে সাকিবের ১৪৯ উইকেটের পাশাপাশি মাত্র ১১৭ ম্যাচে সমান ১৪৯ উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন: সুপার ফোরের সময়সূচি

বাংলাদেশের রান তাড়ায় ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে সাইফ ৪৫ বলে ৬১ রান এবং হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। লিটন দাস ১৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে নতুন রেকর্ড গড়েছেন। তিনি ১১৪ ম্যাচে ২৫৫৬ রান করে সাকিব আল হাসানের ১২৯ ম্যাচে ২৫৫১ রানের রেকর্ড ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *