সাকিব আল হাসান-যুক্তরাষ্ট্র-মাইনর-newsedge24
  • September 27, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করে দলকে জয়ের স্বাদ এনে দিয়েছেন। পাঁচ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে বল হাতে দারুন দাপট দেখিয়ে আটলান্টা ফায়ারকে আটলান্টা লাইটেনিংয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় এনে দেন সাকিব।

টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া আটলান্টা ফায়ার দলের হয়ে দ্বিতীয় ওভারে বল হাতে নেন সাকিব। নিজের চতুর্থ বলেই নিকোলাস কীর্তনকে (৬) সাজঘরে ফেরিয়ে দেন তিনি, এবং ওই ওভারে মাত্র ৪ রান খরচ হয়। চতুর্থ ওভারে আবার বল নিয়ে দ্বিতীয় বলেই হিথ রিচার্ডসকে (০) ধরাশায়ী করেন সাকিব, যিনি রানের খাতা খুলতেই পারেননি। এ ওভারে মাত্র ২ রান দেন সাকিব। সবমিলিয়ে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়ে সাকিব লাইটেনিংয়ের ইনিংসকে ধসিয়ে দেন। নির্ধারিত ৫ ওভারে আটলান্টা লাইটেনিং ৬ উইকেটে ১৯ রানে অলআউট হয়।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হারে ফাইনালের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল আটলান্টা ফায়ার। ওপেনার স্টিফেন টেলর প্রথম বলেই চার মারেন, পরের ওভারেও আরেকটি বাউন্ডারি হাঁকান। ইনিংসের তৃতীয় ওভারেই ছক্কা মেরে মাত্র ১৫ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন টেলর। ৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য ওপেনার জাহমার হ্যামিল্টন ৭ বলে অপরাজিত ৩ রানে অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *